একটি চিঠি লিখব আমি
লেখা হবে হলুদ খামে
শত চিঠি লিখব সবাই
সে চিঠিটি বাবার নামে।

জীবন যুদ্ধে নেই বিরতি
অবহেলায় সস্তা দামে
সংসার নামক টানে ঘানি
অসুস্থতায় নাহি থামে।

সব বাবারা ভালো থাকুক
লিখে যাবো হৃদয় খামে
সোনালি হরফে লিখবে যে
সে চিঠিটি বাবার নামে।