চাঁদ উঠেছে ঐ আকাশে
মেঘ ভেসে যায় দূরে,
চাঁদের দেশে যাবে খোকা
হাওয়ার ডানায় উড়ে।
চাঁদের বুড়ি চরকা কেটে
খুব ইশারায় ডাকে,
খোকা যাবে সঙ্গে নিয়ে
ফুপু খালা মাকে।
আরো যাবে দাদা পাপা
সাথে টমি পুষি,
ময়না টিয়াও যাবে শুনে
খুকি দারুণ খুশি।
পড়াশোনা করে খোকা
বড় যেদিন হবে,
চাঁদে গিয়ে বাগান করে
ঘুরবে হেথায় সবে।
