মায়ের আদর স্নেহের পরশ
পেলাম রাশি রাশি
সারাজীবন মনে প্রাণে
মাকে ভালোবাসি।
মায়ের মুখের হাসি যেমন
লক্ষ তারার আলো
ভুবন মাঝে সবার চেয়ে
মা যে আমার ভালো।
মায়ের আঁচল মায়ায় ভরা
শান্তি সুখের ছায়া
ভালোবাসার একটু ছোঁয়ায়
ভালো থাকে কায়া।
মায়ের গায়ের গন্ধ অতুল
এই পৃথিবীর সেরা
আঁচল খানি গায়ে নিলে
ভালোবাসায় ঘেরা।
