আমার বাবা তোমার বাবার
ঝরে গায়ের ঘাম
সবার সুখে ঘাম ঝরিয়ে
চায় না নিজের দাম।
হাঁটুর ব্যথা কোমর ব্যথা
নিত্য টানে ঘানি
সকল কষ্ট বুকে নিয়ে
জীবন নিলেন মানি।
ঈদের রাতে সবার জন্য
নতুন জামা চাই
হাতটা বাবার ভীষণ খালি
নিজের কিছুই নাই।
বাবা মানে বটবৃক্ষ
দিয়ে চলেন ছায়া
ঝড়-বৃষ্টি ঘূর্ণিপাতে
ছেড়ে যায় না মায়া।
