দেশের তরে এই অন্তরে
অগাধ ভালোবাসা
মনের মাঝে স্বপ্ন হাজার
লক্ষ কোটি আশা।

দেশটি আমার মন মাতানো
ছায়ায় মায়ায় ঘেরা
স্বপ্ন বুনি বিশ্ব মাঝে
দেশটি হবে সেরা।

দেশের তরে প্রয়োজনে
করব জীবন দান
শত্রু এলে রুখব সবাই
রাখব দেশের মান।