ওই যে দেখো বাঁধন খুলে টুনটুনিটা নাচে,
বিলের জলে পানকৌড়িটা স্বাধীনভাবে বাঁচে।
নাঙ্গা পায়ে ছুটে বেড়ায় দুরন্ত সেই বালক,
পাখপাখালি ঝাপটে আহা ঝড়ায় সুখের পালক!
সাগরপানে যাচ্ছে বয়ে নদীর খোলা জল,
বিজয় মানে স্বস্তি এমন, বুকের ভেতর বল।
খোলা চুলে রোদ দুপুরে, গাঁয়ের উঠানজুড়ে
শান্ত মায়ের গুনগুনানি বিজয়ের ওই সুরে।
বিজয় মানে মুক্ত কথায় রাখাল ছেলের গান,
যেসব কথায় মিশে আছে কথার তাজা প্রাণ।
বিজয় মানে সেসব কথা, নেইকো যাহার শেষ
বিজয় মানেই শঙ্কামুক্তি, স্বাধীন বাংলাদেশ...।
