একাত্তরে লাগল লড়াই রক্তে ভাসে দেশটা
বিজ্ঞজনে ভাবছে বসে কী হবে এর শেষটা।

কাঁপছে ভয়ে বৃদ্ধ মাতা, কোল-শিশুও কাঁদছে
এই না দেখে পাক হায়েনা অট্টহাসি হাসছে।

বীর বাঙালি বীরের জাতি বীরের মতো লড়ল
শত্রু সেনা হটিয়ে দিয়ে দেশটা স্বাধীন করল।