ছোট্ট ছেলে লাবিব উদাসী মন কখন কী যে বলে ফেলে নিজেও বুঝতে পারে না। শিশু মন সরল মন,ওর অদ্ভুত কথা শুনে মাঝে মধ্যে বড্ড হাসি পায়। লাবিবের একমাত্র বন্ধু হলো তার মা, মায়ের সাথেই খেলা, মায়ের কাছেই সমস্ত আবদার করা।
লাবিব তৃতীয় শ্রেণীতে পড়ে, একদিন রাতে তৃতীয় শ্রেণীর বাংলা বই পড়ছে লাবিব, বাংলা বইয়ে একটি গল্প ছিল বীরের রক্তে স্বাধীন এ দেশ। লাবিব প্রশ্ন করল আম্মু যুদ্ধ কেন হয়েছিল? লাবিবের আম্মু বলল- পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশকে দখল করে নিতে চেয়েছিল।
কথাটা শুনে লাবিব বলে উঠলো আম্মু, আমাকে বললে না কেন আমি থাকলে গুলি করে দিতাম আমার খেলনা পিস্তল দিয়ে, ভয়েই পালিয়ে যেত সবাই। আমাদের দেশকে দখল করে কাদের এত সাহস। আমরা সাহসী আমরা বাঙালি।
লাবিবের আম্মু মুচকি হেসে বলে বাবা তুমি তো তখন ছিলে না। অজস্র শহীদের রক্তের বিনিময়েই ফিরে পেয়েছিলাম আমরা স্বাধীনতা আর সে জন্যই আমাদের পতাকার রঙ লাল-সবুজ। লাবিব বলে উঠে- আমি ছিলাম না তাতে কি হয়েছে আম্মু? এখন তো আমি আছি, আমিই উড়াবো স্বাধীনতার পতাকা।
ছোট্ট ছেলে লাবিব উদাসী মন কখন কী যে বলে ফেলে নিজেও বুঝতে পারে না। শিশু মন সরল মন,ওর অদ্ভুত কথা শুনে মাঝে মধ্যে বড্ড হাসি...
