তাকিন সাকিন কই রে তোরা?
চড়বি কে কে টাট্টুঘোড়া?
টাট্টুঘোড়া টাটুং টুট
ঘর ছেড়ে আজ দেবো ছুট
ছুটে যাব অচিনপুর
শহর থেকে অনেক দূর।

অচিনপুরে পাতার দেশ
মজা হবে, বেশ তো বেশ!