শীতে কাঁপে হাড়গুলো দেহ খাঁচা ঠক্ ঠক্
হাত পা জমে হিম বুক করে ধক্ ধ্ক!

যত দুর চোখ যায় কুয়াশায় ঢাকা সব
নেই পথে প্রান্তরে মানুষের কলরব!

শুধু তারাই পথে আছে নেই ঘর ছায়া যার
রোদে পুড়ে জলে ভিজে সয়ে শীত হিম জাড়।

দূর থেকে ভেসে আসে শেয়ালের হাঁক যে
নীরবতা ভেঙে দেয় কুকুরের ডাক যে!

কেউ কাঁদে শীতে আর কেউ কাঁদে স্বভাবে
মানবতা কাঁদে শুধু বিবেকের অভাবে!