শীতের দাপট খুব বেড়েছে
শহর-গ্রাম সবখানে
শীতের বুড়ি ডাক দিয়েছে
লুকাই আর কোনখানে।
শীত-কুয়াশায় জবুথবু
কর্ম-খাওয়া-নাওয়া
শীতের কাঁপন খুব ধরেছে
বইছে শীতল হাওয়া।
যাচ্ছে জমে শরীরখানি
বরফ শীতল পানি
শীতের কালে এমন হবেই
কষ্ট হলেও মানি।
শীতের দাপট খুব বেড়েছে
শহর-গ্রাম সবখানে
শীতের বুড়ি ডাক দিয়েছে
লুকাই আর কোনখানে।
শীত-কুয়াশায় জবুথবু
কর্ম-খাওয়া-নাওয়া
শীতের কাঁপন খুব ধরেছে
বইছে শীতল হাওয়া।
যাচ্ছে জমে শরীরখানি
বরফ শীতল পানি
শীতের কালে এমন হবেই
কষ্ট হলেও মানি।