সেই অপেক্ষায় আছি।
মায়ের মুখে ছোট ছোট শিশুরা
রূপকথার গল্পের মতো একুশের গল্প শুনবে।
একুশের বীরেরা হবে
এক একজন তাজা ডালিম কুমার।
আর ভয়ানক রাক্ষস হবে ওরা... যারা
কেড়ে নিতে চেয়েছিল মায়ের ভাষা।
ছোট কাল থেকে এইসব গল্পের
প্রভাবে শিশুরা উঠবে বেড়ে সবুজ ডানায়
হবে হৃষ্টপুষ্ট নাগরিক।
চিনে নেবে তাদের চলার রাস্তা।
এই সব জাগ্রত চেতনা, ঐতিহ্য ধারণা
বড় হয়ে শিশু বুঝতে শিখবে
মা যা বলেছিল একটুও মিথ্যে নয়
একদম সত্যি আমাদের ইতিহাস।
