ফাগুনের আগুনের শোনো পুণ্যকথা
যে-জন হৃদয়হীন তার নেই ব্যথা।
তাই আমি রান্না করি ভোজনের তরে
কে যায় এমন দিনে ব্যথা নিয়ে ঘরে?

ফাগুনের আগুনের দেখি উৎসব
আমার হৃদয় জুড়ে ঘর করে সব।
আলো করে ফুটে ওঠে সব কাঁচা ঘুম
কালো করে ঝরে যায় হতাশা নিঝুম।

রোদ হয়ে হেসে ওঠে পুষ্প-মুকুল
আমার হৃদয়জুড়ে হাসে দুই কূল।
এক কূলে আশা আর ওই কূলে ভাষা
বোঝে না যে এই ধ্বনি-সে-ই সর্বনাশা।

ফাগুনের আগুনের শোনো পুণ্যকথা
ভোজনের লঙ্কা বাটি, থাকবে না ব্যথা।
একথালা রৌদ্র খাও, একবাটি জল
ব্যথা সব সেরে যাবে হেসে কলকল।

দুঃখ আছে কার কার? হাত তোলো সবে
আহমেদ ভণে আজ পুণ্যকথা হবে।