বসন্ত দিবসে আজ কান্নারত দুঃখ বর্ণমালা
এংলো বাংলা এ শব্দের উচ্চারণ নয়তো আমার
শহীদের স্মৃতিমাখা পূণ্যভূমি তবে বলো কার
সিয়েরা লিয়ন কিংবা অন্যপ্রান্তে এর ডালপালা
হে একুশ তোমাকেই এই জাতি করেছে ধারণ
যদিও প্রয়োগ ক্ষেত্রে মোটেও তো নই সচেতন
কথ্য ও লেখ্য ভাষায় আমাদের জীবনযাপন
বীরের কসম ক্ষেয়ে তোমাদের করেছি বারন
নিজস্ব ঐতিহ্যে আছে খুঁজে দেখো মাটির পরতে
এঁটেল দোআঁশ মাখা আমাদের ঋতুর শরীর
তাই তবে এ ভূমিতে বারবার জন্ম নেয় বীর
ভাষারা উর্বর হয় কেবল বসন্ত নয় শীত ও শরৎএ
নিজস্ব ভাষার জন্য কোনো জাতি দেয়নি তো প্রাণ
বাঙালি দিয়েছে শুধু এ একুশ তার প্রমাণ
