কাশ পেরিয়ে বাঁশ পেরিয়ে
সবুজ সবুজ মাঠ পেরিয়ে
ছোট্ট নদীর ধারা,
ফটিক জলে খেলা করে
মাছরাঙা ও কালো ফিঙে
ছোট্টমণি যারা।
নদীর ধারে বালুর তীরে
গাঙশালিক ঘুঘু টিয়ে
নীলপরীদের খেলা,
নীল আকাশে সাদা বকে
সাদা সাদা পেঁজা মেঘে
শরৎ রানীর মেলা।
কাশ পেরিয়ে বাঁশ পেরিয়ে
সবুজ সবুজ মাঠ পেরিয়ে
ছোট্ট নদীর ধারা,
ফটিক জলে খেলা করে
মাছরাঙা ও কালো ফিঙে
ছোট্টমণি যারা।
নদীর ধারে বালুর তীরে
গাঙশালিক ঘুঘু টিয়ে
নীলপরীদের খেলা,
নীল আকাশে সাদা বকে
সাদা সাদা পেঁজা মেঘে
শরৎ রানীর মেলা।