মেঘ জমে যায়
রোদ কমে যায়
আঁধার শেষে ফর্সাকাল
এদিক কালো
ওদিক আলো
এই আমাদের বর্ষাকাল।

বৃষ্টি এলো
দৃষ্টি গেল
মাথার উপর আকাশে
আকাশ দেখি
বেজায় মেকি
মেঘমালাতে ঢাকা সে।

বাদলা দিনে
ঘরের টিনে
বৃষ্টিফোঁটার নৃত্য হয়
ঝুম ঝুমা ঝুম
নেই চোখে ঘুম
উদাসী এই চিত্ত হয়।