তরল সোনা কী? পেট্রোলিয়াম বা খনিজ তেলকে বলে তরল সোনা। কেন? তেল রফতানিকারক দেশগুলো এ তেল বিক্রি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাই।
খনি থেকে তোলা পেট্রোলিয়ামকে বিভিন্ন প্রক্রিয়ায় বিশুদ্ধ করা হয়। তারপর এর দ্বারা চলে পৃথিবীর যত মোটরগাড়ি, জাহাজ, বিমান, ইঞ্জিন, কলকারখানা।
তরল সোনার ব্যবহার শুরু হয় প্রায় এক শ’ বছর আগে। এটি পৃথিবীর চেহারা বদলে দিয়েছে। লর্ড প্লেফেয়ার প্রথম দেখিয়ে দেন, খনি থেকে তোলা পেট্রোলিয়াম পরিশোধন করে কাজে লাগানো যায়। সৌদি আরব, কুয়েত, রাশিয়া, ইরান, ইরাক, মার্কিন যুক্তরাষ্ট্র, ভেনিজুয়েলা ইত্যাদি দেশে অনেক তেলখনি আছে।