তোমরা নিশ্চয়ই ভেড়া দেখেছ, তাই না? এটি কী? একটি স্তন্যপায়ী প্রাণী।
কত্ত পশম ভেড়ার গায়ে! এ পশমে কী হয়? এগুলো দিয়ে পশমি কাপড় তৈরি করা হয়।
পৃথিবীতে মোট ভেড়ার সংখ্যা প্রায় ১২০ কোটি। সবচেয়ে বেশি ভেড়া আছে চীনে; প্রায় ১৩ কোটি। অস্ট্রেলিয়ায় ভেড়ার সংখ্যা ১১ কোটির বেশি। মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানেও অনেক ভেড়া আছে। কী! তোমরা বাংলাদেশের ভেড়া দেখেছ কি? অবশ্যই দেখেছ। আর টিভির পর্দায় হয়তো দেখেছ বিদেশী ভেড়া। এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।
ভেড়ার ইংরেজি কী?
ঝযববঢ় বা খধসন.