তোমরা জানো, ঘর বা দালান তৈরি করার প্রযুক্তি এখন অনেক উন্নত। বর্তমানে বিভিন্ন আকর্ষণীয় গঠনের দালানও নির্মাণ করা হয়। ছবিতে দেখো একটি মজার দালান। এর নিচের অংশ নির্মাণ করা হয়েছে বটগাছের আকৃতিতে। দেখে মনে হয় যেন একটি দালানকে গাছের ওপরে বসিয়ে দেয়া হয়েছে। বুঝতেই পারছ, একে গাছের ওপরে বসানো হয়নি। দালানটির আকারই এমন। এর সিঁড়িও বটগাছের ঝুড়ির (বও) মতো। তোমরা বড় হয়ে নতুন প্রযুক্তি নিশ্চয় ব্যবহার করবে এবং এর মাধ্যমে নতুন নতুন দালান তৈরি করবে।