বন্ধুরা, আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। চলবে ৮ মার্চ পর্যন্ত। আয়োজক চিলড্রেনস ফিল্ম সোসাইটি। ঢাকার চারটি ভেন্যুতে ৩২টি দেশের ছোট-বড় মিলিয়ে মোট ১৭৯টি চলচ্চিত্র দেখানো হবে। এ ছাড়া প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছে বাংলাদেশের শিশু নির্মাতাদের বানানো ২৫টি চলচ্চিত্র। উৎসবের ভেন্যু চারটি হলো পাবলিক লাইব্রেরি, জাতীয় জাদুঘর, ব্রিটিশ কাউন্সিল ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জানো, ছবিগুলো দেখতে কোনো টিকিট কাটতে হবে না? দেখতে পারবে বিনা মূল্যে। তোমাদের জন্য বাছাই করে শুধু পাঁচটি বড় দৈর্ঘ্যরে চলচ্চিত্রের সময়সূচি দেয়া হলো। অন্যান্য চলচ্চিত্র কবে কোথায় দেখাবে, জানা যাবে এই লিংক থেকে- যঃঃঢ়ং://িি.িপভংনধহমষধফবংয.ড়ৎম/ ঢ়ি-পড়হঃবহঃ/ ঁঢ়ষড়ধফং/১২ঃয-ঝপৎববহরহম-ঝপযবফঁষব.ঢ়ফভ

ইনভিজিবল স্যু
২০১৮, জার্মানি
প্রদর্শনী : ৫ মার্চ সকাল ১১টা, ব্রিটিশ কাউন্সিল, ৬ মার্চ সকাল ১১টা, শিল্পকলা একাডেমি, ৬ মার্চ সকাল ১১টা, পাবলিক লাইব্রেরি।

ব্লু উইন্ড ব্লোস
২০১৮, জাপান
প্রদর্শনী : ৩ মার্চ সন্ধ্যা ৬টায়, পাবলিক লাইব্রেরিতে, ৪ মার্চ সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে।

হেইডি
২০১৫, সুইজারল্যান্ড
প্রদর্শনী : ৬ মার্চ সকাল ১১টা, ব্রিটিশ কাউন্সিল, ৭ মার্চ সকাল ১১টা, পাবলিক লাইব্রেরি।

মাই জিরাফ
২০১৭, নেদারল্যান্ডস
প্রদর্শনী : ৩ মার্চ দুপুর ২টা, ব্রিটিশ কাউন্সিল; ৫ মার্চ বিকেল ৪টা, শিল্পকলা একাডেমি, ৫ মার্চ সন্ধ্যা ৬টা, পাবলিক লাইব্রেরি।

লিয়ানা
২০১৭, ব্রাজিল
প্রদর্শনী: ৩ মার্চ সকাল ১১টা, ব্রিটিশ কাউন্সিল।