নতুন বছরে নতুন ভাবনা নতুনেই শুভ হোক,
স্বপ্ন আলোয় প্রদীপ জ্বালাক এ দেশের যত লোক।
ভুলে গিয়ে লোভ লালসা কিংবা হিংসার পরিবেশ,
ভালোবাসাবাসি দিয়েই ভরুক আমার এ সোনার দেশ।

কাজের মাঝেই যেন কেটে যায় নতুন এ বছর পুরো,
থাকুক খুশিতে বাঁচুক হাসিতে যুবা শিশু আর বুড়ো।
একে অন্যের সহযোগিতা আর যে সহানুভূতি,
মানবতা আর বিবেক থাকুক; না হোক তা বিচ্যুতি।

আমরা মানুষ সৃষ্টির সেরা আরো মানবিক হবো,
নতুন বছরে শপথে শপথে এ কথাই শুধু কবো।