তোমরা স্লেজগাড়ি দেখেছ। কোথায়? ছবিতে। বরফগাড়ি দেখেছ কি? হয়তো দেখে থাকবে। বরফগাড়ি কী?
বরফগাড়ি এক ধরনের স্থলগাড়ি, যা চলে বরফের ওপর দিয়ে। তোমরা জানো স্লেজগাড়ি টানে বলগাহরিণ বা কুকুর। আর বরফগাড়ি চলে কিভাবে? ইঞ্জিনের সাহায্যে। বরফগাড়িকে ইংরেজিতে কী বলে? স্নোমোবাইল (ঝহড়সিড়নরষব)।
বরফগাড়ি সাধারণত বেশি ব্যবহার করা হয় রাশিয়ার সাইবেরিয়া এলাকায়। এগুলো সামনের দিকে চলে অবিরাম ট্র্যাকের (শিকলবিশেষ) সাহায্যে। সামরিক ট্যাঙ্ক বা বুলডোজার যে কায়দায় চলে বরফগাড়ি চলে অনেকটা সেই কায়দায়। অবিরাম ট্র্যাক লাগানো থাকে বরফগাড়ির পেছনের দিকে। আর সামনের দিকে লাগানো থাকে স্কি। এই স্কির সাহায্যে বরফগাড়ির দিকনির্দেশ করা হয়।