গাছে কে?
আমি যে
আমি কে?
সুজন হে।

কী কাম?
পাড়ছি আম
থাম থাম!
জলদি নাম।

হতচ্ছাড়াÑ
পারিস না আর,
আমগুলো সব
করলি সাবাড়!

নামছি তবে
উঠছি সবে!