ঘটা করে আমরা সবাই
বাবা দিবস পালন করি
শ্রদ্ধাভরে বাবার ছবিই
হৃদয়মাঝে লালন করি।
বাবার কথা স্মরণ করে
কেঁদে কেঁদে দু’চোখ ফুলাই
শোকে কাতর এতিম পেলে
মাথা টেনে হস্ত বুলাই।

সবাই দেখে হাততালি দেয়
বলে ছাওয়াল সাবাশ
ঐ বাবাকে ক্যামনে পাঠাই
আমরা বৃদ্ধনিবাস।

সব হারিয়ে আজকে বাবার
নাই গায়ে জোর-বল
সঙ্গীবিহীন একলা বসে
কেঁদেই কাটে পল।
নিজের জীবন উজাড় করে
বাবাই চেনায় বিশ্ব
বৃদ্ধনিবাসে পাঠায়ে শেষে
আমরাই করি নিঃস্ব।