তোমাদের যদি বলি, বসনিয়া-হারজেগোভিনার অবস্থান কোন মহাদেশে? তোমরা নিশ্চয়ই বলবে ইউরোপ মহাদেশে। ইস্! তোমরা কত কী যে জানো!
বসনিয়া-হারজেগোভিনা ভূ-বেষ্টিত দেশ নয়। দেশটির প্রায় ২৫ কিলোমিটার উপকূল রেখা আছে। এ দেশের উপকূলীয় শহর মাত্র একটি, যার নাম নিয়াম।
নিয়াম একটি সুন্দর শহর। এখানে রয়েছে পাহাড়ি ঢাল, বালুকাবেলা বা সৈকত। পরিপাটি এ শহরে অনেক পর্যটক আসেন। এখানে হোটেলের সংখ্যা প্রায় এক হাজার ৮১০ এবং পর্যটকদের জন্য বিছানার (বেড) সংখ্যা প্রায় পাঁচ হাজার।
এবার আড্রিয়াটিক সাগরতীরের রূপসী শহর নিয়ামের একটি দৃশ্য দেখো।