পীরগাছা প্রিয়জনের গাছের চারা বিতরণ
গত শনিবার দুপুরে ‘গ্রিন পীরগাছা গড়ার প্রত্যয়ে’ রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১৩ জন শিক্ষার্থীর মাঝে ২৫ হাজার ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। এ মহান কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেছে নয়া দিগন্তের পাঠক সংগঠন পীরগাছা প্রিয়জন এবং অর্থায়নে বিশেষ দায়িত্ব পালন করেছে শিশু সংগঠন ও সেবামূলক প্রতিষ্ঠান দ’কানন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিশু সংগঠন ও সেবামূলক প্রতিষ্ঠান দ’কাননের প্রতিষ্ঠাতা পরিচালক মো: নাদরান তালহা আলহাদী। নয়া দিগন্তের নিজস্ব প্রতিনিধি এবং রংপুর অফিস ইনচার্জ সরকার মাজহারুল মান্নানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুধিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোজাফফর হোসেন ও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, রিপোর্টার ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য সাংবাদিক হারুন অর রশিদ এবং দ’কাননের সদস্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন নয়া দিগন্তের পীরগাছা উপজেলা প্রতিনিধি ও প্রিয়জন মো: গোলাম আযম সরকার। প্রধান অতিথি মো: নাদরান তালহা আলহাদী জানান, পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর হাতে ঔষধি গাছের চারা পৌঁছে দেয়া হবে। সভাপতি তার বক্তব্যে দ’কাননের প্রতিষ্ঠাতার স্বপ্ন বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
মো: গোলাম আযম সরকার
পীরগাছা প্রিয়জন
কিশোরগঞ্জ প্রিয়জনের কমিটি গঠন
নয়া দিগন্তের পাঠক সংগঠন ‘প্রিয়জন’-এর কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২৩ জুলাই মঙ্গলবার দুপুরে শহরের গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চে জেলার কবি-সাহিত্যিক সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও পাঠকদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে কল্পবিজ্ঞান লেখক, কলামিস্ট ও মানবাধিকারকর্মী আহমাদ ফরিদকে। সদস্যসচিব করা হয়েছে তরুণ লেখক ও গুরুদয়াল কলেজের বাংলা বিভাগের ছাত্র মুহাম্মদ জাহিদ জাবেরকে। সদস্যরা হলেন মাহফিজুর রহমান, হৃদয় হাসান, জিসান রিয়াজ, রিদুওয়ান রহমান, নুসরাত জাহান কবিতা, সুরমা, স্বর্ণা আকন্দ, ফাহমিদা হক, রিত্তিকা রিমি নিপা, রওনক জাহান তাসনোভা, মাহফুজা আফরিন প্রমা, অনুপ কুমার হৃদয়, লোকমান হেকিম, মো: কৌশিক, আকরাম পাঠান, আমিরউদ্দিন, জয়নাল আবেদীন, আমানউল্লাহ, আতিকউল্লাহ, আরব বিনতে সোনিয়া, মো: জাহিদুল হাসান, মো: আদনান সিদ্দিক ও ইফতেখার হোসেন ইমন।
সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক মাস এ কমিটি দায়িত্ব পালন করবে। পরে জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুজ্জামান সাইফ। কমিটি গঠনে সমন্বয়কের দায়িত্বে ছিলেন নয়া দিগন্তের কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা ও প্রিয়জন মো: আল আমিন। নতুন এ কমিটি তাসের প্রথম কার্যক্রম হিসেবে ২৮ জুলাই কিশোরগঞ্জ শহরে দেশে চলমান ‘ছেলেধরা’ গুজবের বিরুদ্ধে সচেতনতামূলক র্যালি বের করে।
ছবি : কমিটি গঠনের পর কিশোরগঞ্জ প্রিয়জনের সদস্যরা।
মো: আল আমিন
কিশোরগঞ্জ প্রিয়জন
