চর্ম চোখে তোমার কুদরত দেখি
কতটাই আর দেখা যায়।
দিলের চোখ যে অসীমের প্রান্তে
আরশী যে তোমার কুদরতের
দিলখানা সেই আরশী খোলে।
অসীম সৃষ্টি জগতের অযুত রহস্য
দিলের চোখ দ্যাখে সীমাহীনের পিঠে।
অন্ধ চোখ দ্যাখে মোহময়ী জগৎ।
দিলের চোখই খুঁজছি
দিলের আঙিনায়।
পরম প্রাপ্তির তৃপ্তি
কজনের ভাগ্যে জোটে?
চিন্তা চেতনায় কালজয়ী হোক
দিলের হাজার চোখ।