কবিতা তোমার হরিণী চোখযুগল অপরূপ
সোনালি গ্রীবা রূপের আলো
বাঁকা ঠোঁট কেনো যে এতোই ভালো লাগে!
হৃদয় গভীরে তোলে উথালপাথাল ঝড়
শরীরে প্রতিটি রোমকূপে ফুঁসে ওঠে রোদ
বিন্দু বিসর্গ কিছুই অনুধাবন করতে পারছি না
তুমি কি এখনো এতই অবুঝ খুকি?

প্রকৃতির মূল্য মোটেও বোঝ না ?
পাখির গান কি হৃদয়ে তোলে না শিহরণ একবারো?
আসল নকল বুঝবার ক্ষমতা কি নেই একটুও?
এত সরলতা কেনো তোমার অস্তিত্বে?

তোমার লাবণ্যময় দেহের ভাঁজে কি
প্রেমানুভূতির আলোড়ন ওঠে না মোটেও?
তোমার জন্য এ দেহ মনপ্রাণ
বিষয় সম্পত্তি ক্লান্তি অবসাদ জয় পরাজয়
সব কিছুু সারাক্ষণ নিবেদিত
ডুবে যেতে পারি সমুদ্রের ভীষণ গহিনে;

তোমার প্রেমের জন্য
আমার এ দান হবে একদিন পূত ইতিহাস।