তোমরা অনেক গাছ সম্পর্কেই জানো। আম, জাম, কাঁঠাল, শাল, সেগুন প্রভৃতি গাছ তোমরা চেনো। আজ জানবে একটি বিদেশী গাছ সম্পর্কে। গাছটির নাম রেড উড ট্রি। এ গাছ খুব উঁচু হয়। এত উঁচু গাছ শুধু দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। পৃথিবীর অন্য কোনো দেশে এ গাছ নেই। এক একটা রেড উড ট্রি কত উঁচু হয় জানো? ১০০ মিটারের বেশি। বিশ্বের সবচেয়ে উঁচু গাছটির উচ্চতা প্রায় ১১১ মিটার। এ গাছের অবস্থানও ক্যালিফোর্নিয়ায়।
