আল্লাহর কাছে চাও ক্ষমা পারো যত বার,
পাপ যদিও হয়ে থাকে পাহাড় সমান ভার।
তাঁর দরবারে আশা করে হয় না কেউ নিরাশ,
কোনো মোমিন বান্দা কভু হারায় না বিশ্বাস।

মনের মাঝে থাকবে যাদের আল্লাহর ভয়,
আখেরাতে সব হিসাবে হবে তাদের জয়।
জীবনের সব দুঃখ-সুখ সেই মাওলার হাতে,
জগত চলছে কার মতে, দেখবেন আখেরাতে।
আমরা যারা সব সময় দুনিয়া নিয়ে ভাবি
ভাবতে হবে নামাজ হলো বেহেশতেরই চাবি।