খোকন সোনা ভোরবেলাতে
নিত্য জেগে ওঠে
মায়ের আদর পেয়ে খোকন
হাসে কচি ঠোঁটে।
মায়ের চুমু খেয়ে খোকন
দেয়নি সামাল হাসি
মুখ থেকে তার ঝরে যেন
জোছনা রাশি-রাশি।
বাবা তখন ঘুমে ছিলেন
খোকন সোনার পাশে
জেগে বলেন, কার সাহস রে!
কানের কাছে হাসে?
বুডু খোকা ঘুমিয়ে থাকো
দাদু বলেন এসে
খোকন সোনার হাসি দেখে
ওঠে সবাই হেসে।
