কোঁচকানো ক্যানভাসে হারিয়েছে রঙতুলির আভাস
পৈশাচিক সুখে পোড়া মাটিতে হয় না পুষ্পের চাষ,
চোখের জলের শিলাবৃষ্টিতে ভাঙবে না প্রাসাদ।
একটি কুঁড়ি ফোটার বেদনা রেখে গেছে বাতাসের
ফুল ফোটার স্বাধীনতা আজ রুদ্ধ
গ্রহণের কবলে মাতাল সূর্য
দিবসের গায়ে অমাবস্যা নামে।
কুম্ভু জাতির কানে সুড়সুড়ি দিয়ে কোনো লাভ নেই
ঘুম ভাঙাবে না কালিতে ছাপানো এই কাব্য
বাবর ভেঙেছিল আগ্রা-ময়ূরাসন তাজমহলের জন্য।
গড়ার জন্যই ভাঙা; বেড়া ডিঙিয়ে ভাঙো
পুরাতন মুক্তির সকল বন্ধন,
অধঃপতনে পুঞ্জীভূত পাণ্ডুর অসীম আকাশ
থেমে গেছে বাতাসের স্পন্দন।