কতটা গভীরে গেলে হৃদয়-গহিনে পাবো-
চিরশান্তি-চিরসুখÑ বলে দাও হে প্রকৃতি;
তোমার হৃদয়ে আজ নেমেছে গোধূলি সন্ধ্যা
ঠিকরে পড়েছে সারা অঙ্গে অনুপম রূপ
সবুজ জমিনে ঢেকে আছো হে প্রিয় প্রকৃতি,
পাখির কোমল শব্দে পৃথিবী হয়েছে শান্ত
ডোবায় উঠেছে ভেসে তোমার নীরব ছবি
এই বেনোজলে তুমি আরো চিরভাস্বর
নির্জনে-নিভৃতে মিশে গেছে সব কোলাহল
কেবলি পড়ছে চোখে সোনালি পথের প্রান্ত
নাগরিক উনুনের উত্তপ্ত শিকল ছেড়ে
খুঁজতে এসেছি আজ চিরপ্রশান্ত প্রশ্রয়;
গহিনে গেলেই পাবো সেই কাক্সিক্ষত আশ্রয়
কিভাবে গহিনে যাবো বলো প্রিয় হে প্রকৃতি;
শৈশব থেকেই খুঁজি স্বপ্নময় গভীরতা
বলে দাও গহিনের সেই প্রিয়-শ্রেয় পথ।
প্রিয়জন-১৬১৬
কতটা গভীরে গেলে হৃদয়-গহিনে পাবো-চিরশান্তি-চিরসুখÑ বলে দাও হে প্রকৃতি;তোমার হৃদয়ে আজ নেমেছে গোধূলি সন্ধ্যাঠিকরে পড়েছে সারা অঙ্গে অনুপম রূপসবুজ জমিনে ঢেকে আছো হে প্রিয় প্রকৃতি,পাখির...
