শুকনো মাটি সিক্ত হলো

বীর শহিদের খুনে

একাত্তরের বীর বাঙালি 

সুখের স্বপ্ন বুনে।

 

পশ্চিমাদের অত্যাচারে 

জাগল বাংলা সেনা

যাদের তাজা রক্ত দিয়ে 

দেশটা হলো কেনা। 

 

দেশের তরে শহীদ হলো

লক্ষ হাজার প্রাণ 

দেশের বুকে ছড়িয়ে আছে

তাজা রক্তের ঘ্রাণ। 

 

দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে 

পেল বিজয় নিশান

বিজয় কেতন গায় জড়িয়ে 

গাই বিজয়ের গান।