তোমরা বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ সম্পর্কে জানো। হয়তো ডুবোজাহাজ সম্পর্কেও তোমাদের ধারণা আছে। এটি পানির নিচে চলাচলকারী বিশেষ ধরনের জাহাজ। ইংরেজিতে এ জাহাজকে বলে সাবমেরিন। যুদ্ধের সময় সাবমেরিনের সাহায্যে শত্রুর জাহাজ আক্রমণ করা হয়।
আধুনিক সাবমেরিন সাধারণত ডিজেলচালিত। কয়েকটি দেশ পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের অধিকারী। এ দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কথা উল্লেখ করা যায়।
ডুবোজাহাজ ব্যবহার করে কোনো কোনো দেশের নৌবাহিনী। আমাদের নৌবাহিনীরও ডুবোজাহাজ আছে। এ জাহাজ চীন থেকে সংগ্রহ করা হয়। এবার ছবি দেখো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।