বনের রাজা সিংহ মামা কেশর দোলায় হেসে,
হালুম করে বাঘটা এলো সেনাপতির বেশে
ভালুক বলে ‘তলুক আমার, জ্বর হয়েছে গায়,
দুদিন পরেই বসবো আমি রাজার আসনটায়।’
শিয়াল বলে, ‘হুক্কা হুয়া, বোক্কারামের দল,
আমার মতো দক্ষ শাসক আর কে আছে বল?’
বুদ্ধি আছে চৌদ্দ ছালা আমার মগজটাতে
আমায় তোরা করলে রাজা থাকবি দুধে-ভাতে।
বানর বলে, ‘লেজটা আমার দিই যদিবা ফেলে
আমার মতো এমন শাসক কোথাও কি আর মেলে?’
হাতি এসে বলল হেসে, ‘তোরা হাঁদারাম,
বন জঙ্গল সব জা’গাতে আমার দেহের দাম।
আমার আছে বাহারি শুঁড় আর আছে দুই কান
আমি তোদের রাজা হলে বাড়বে সবার মান।’
সিংহ সবার কথা শুনে মনে মনে হাসে,
রাজার মতোই হেলেদুলে সামনে চলে আসে।
হঠাৎ করে বন কাঁপিয়ে যেইনা দিলো হাঁক,
ভয়ের চোটে সবাই বলে ‘তিনিই রাজা থাক’।
বনের রাজা সিংহ মামা কেশর দোলায় হেসে,হালুম করে বাঘটা এলো সেনাপতির বেশেভালুক বলে ‘তলুক আমার, জ্বর হয়েছে গায়,দুদিন পরেই বসবো আমি রাজার আসনটায়।’শিয়াল বলে, ‘হুক্কা...
