সবুজ শ্যামল বন-বনানী
বলছে মানুষজনকে
বাঁচতে হলে বাঁচাও দেশের
গাছগাছালি বনকে।
বৃক্ষপাতায় গরল বায়ু
কেমন শোষণ করে
গাছগুলো দেয় জীবন বাঁচার
অক্সিজেনে ভরে।
ঝড়-বাদলের ঝাপটা থেকে
আঁকড়ে ধরে বিশ্ব
বৃক্ষ বাঁচায় এ পৃথিবীর
গরিব-ধনী নিঃস্ব।
বন্ধ করো বৃক্ষ নিধন
যতœ করো যতœ
বৃক্ষ পরম বন্ধু সবার
বৃক্ষ জীবন রতœ।