আমার দেশের স্বাধীনতা
শহীদ ভাইয়ের দেয়া
শ্যামল সবুজ মায়ের দেশের
বন-বনানীর ছায়া।
আমার দেশের স্বাধীনতা
লেখক-কবির লেখা
ইতিহাসের পাতায় ভরা
শোকের ছবি আঁকা।
আমার দেশের স্বাধীনতা
মায়ের চোখের পানি
স্বপ্নে ছেলের ফিরে আসা
কানে শোনা বাণী।
আমার দেশের স্বাধীনতা
চাষীর মুখের হাসি
ঢেউয়ের তালে নদীর কূলে
রাখাল বাঁজায় বাঁশি।
