ছাব্বিশে মার্চ একটি দেশের
স্বাধীন করার পণ,
মুক্তি পাগল দামাল ছেলের
প্রাণ বিলানোর রণ।
বিজয় মানে একটি দেশের
গড়ে তোলার ছক,
বিশ্বের নিকট জানান দেয়া
আদায় করা হক।
ছাব্বিশে মার্চ একটি জাতির
ঐক্যবন্ধ দল,
মুছে ফেলা গ্লানির জীবন
দুঃখের চোখের জল।
বিজয় মানে একটি জাতির
মাথা উঁচু রয়,
বাংলা ভাষার এই বাঙালির
জাতি সত্তার জয়।
