কিছুই হয় না আর
না কবিতা
না তোমাকে দেখা
কিছুই হয় না আগের মতো

এখন শুধুই ছুটতে হয়
সময়ের আগে আগে
এই বুঝি পিছিয়ে পড়েছি
তবুও একটু দেখব বলেই
এই চেয়ে থাকা
এই তো কবিতা লেখা।