কুড়িয়ে নাও ফুল,
এই মালঞ্চ তোমাদের।
কুড়িয়ে নাও নক্ষত্র
এই আকাশ তোমাদের।
কুড়িয়ে নাও তরঙ্গের ফেনিল করতালি
এ সম্পদ তোমাদের।
জেনো, প্রকৃতির সব আয়োজন
তোমাদের জন্য।
আমার ডাকে কেউ সাড়া দিলো না,
না মালঞ্চ, না আকাশ,
না সমুদ্র।
তাকের ওপর ওষুধের শিশি,
আর ছোট পর্দা টানা সংক্ষিপ্ত জানালা।
