আমার এ দেশ রক্তে কেনা
ইঞ্চি ইঞ্চি তার
চোখের জলে আজো কেনো
করছি জীবন পার।

মায়ের দেয়া সম্ভ্রম এটা
তারই ত্যাগের ফল
তবে কেনো দুঃখিনী মার
আজো চোখে জল।

বাবার রক্ত মিশে আছে
লাল সবুজের বুক
আজো কেন পায়নি খুঁজে
স্বাধীনতার সুখ।

আজো কেন খুন খারাবি
নিত্য পাপের ঢেউ
স্বাধীন মানে কেমন এটা
জানে না তা কেউ।