প্রতিটি রাতের শেষে মেঘগুলো
পাখি হয়ে যায়Ñ শুয়াচান পাখি;
পালকে পালকে লেখে গল্প ঝরার,
একদিন আমরাও এ পাখির ডাক শুনে
নেমে আসব ধীরেÑ
কোনো এক আষাঢ়ের রাতে,
তোমার বেআব্রু শরীরে ধরাবে কাঁপন
জলেদের নির্লজ্জ ঠোঁট।
একদিন মূখর শোকের শেষে
আমরাও শয্যা নেব চন্দন খাটে,
সেই দিন চাঁদের গল্পে
তোমার খোঁপা ভেঙে পড়বে আচানকÑ
যেন মেঘ; জল ছুঁয়ে নেমে আসা,
কোনো এক আষাঢ়স্য দিনে
কথাগুলো ঘাস হবে, নদী হবেÑ

বর্ষা মানেই কবিতা
তুমি আমার মেঘ হবে, পাখি হবে?