পিঠার বাহার নিয়ে এলো
শীতের বুড়ি ওই,
দাদী নানী তোমরা বলো
আছো কোথায় কই?
পিঠা খাবো খেজুর রসে
শীতের রৌদ্রে বসে,
তোমরা বানাও অধিক পিঠা
কোমর বেঁধে কষে।
শীতের পিঠার মেলা বসবে
এইবার গ্রামের মাঠে,
শিশুরা তাই মেলায় যাবে
যাবে না আর পাঠে।
আহা! কত রঙের পিঠা
দেখা পাবো মেলায়,
খেয়ে মন গো ভরে সবাই
মাতবো খুশির খেলায়।
শীতের পিঠাপুলি খেতে
কার না মন গো চায়,
গ্রামের ঘরে শীতের ভোরে
পিঠার স্বাদ পায়।
