ওরে আকাশ ওরে আকাশ
একটু না হয় এদিক তাকাস,
পরনে তোর নীলাভ জামা
কে দিয়েছে? চন্দ্র মামা?
বলে দে ভাই চাঁদ মামারে,
চাইছি আমি নীল জামা রে!
তোর মতো এক জামা পেলে
ভাসবে এ মন ডানা মেলে।
ওরে আকাশ ওরে আকাশ
একটু না হয় এদিক তাকাস,
পরনে তোর নীলাভ জামা
কে দিয়েছে? চন্দ্র মামা?
বলে দে ভাই চাঁদ মামারে,
চাইছি আমি নীল জামা রে!
তোর মতো এক জামা পেলে
ভাসবে এ মন ডানা মেলে।