সাতসকালে হাওয়া ওড়ে
দূর্বাঘাসে শিশির দোলে
চড়ুইপাখি ডানা মেলে
দোয়েল দৌড়ে গাছেরডালে

ফুলের পরাগ ভ্রমর চুমে
মা-মৌমাছি মধু খুঁজে
সবুজ মাঠে হলুদ শোভা
শর্ষ ক্ষেত রূপের প্রভা

কোদাল হাতে কৃষক ছুটে
মাঝি বসা রঙিন নায়ে
বিলের ধারে চিল ঘুরে
ঝিলের জলে ছোট বক
দিঘির মাঝে পদ্ম ফোটে
শালুক তোলার বড় শখ॥