একটি পাখি ডুকরে কাঁদে
আপনজনের শোকে,
সেই পাখিটির ঘর ভেঙেছে
দুষ্ট ক’জন লোকে।
বনের ভেতর একটি গাছে
সেই পাখিটির বাসা,
কিন্তু ক’জন মানুষ ছিল
কঠিন সর্বনাশা!
বাসায় ছিল ছেলেমেয়ে
মা পাখিটি মাঠে,
খাদ্য ঠোঁটে ফিরছিল সে
নিজের আপন বাটে।
বাসার কাছে ফিরেই দেখে
ছেলেমেয়ে মরা!
যে গাছে তার বাসা ছিল
সে গাছ নিচে পড়া।
এসব দেখে ওই পাখিটির
বাড়ল মনের দুখ!
ছেলেমেয়ে হারিয়ে আজো
কেঁদে ভাসায় বুক।
