আমায় যদি ডাকো...
পাখি হয়ে কলকলানি গানে
যে গান শুনে হৃদয় পুষ্পে
কণ্ঠ বয়ে আনে।

বলবো কথা তবে...
আমার কাছে মুগ্ধ হয়ে রবে
দেখবে তোমায় আকাশ তারা
মুক্ত হবে যবে।

ইচ্ছে স্বাধীন ঘুরবে...
চার দিকেতে শূন্য ধরা, ফাঁকা
তোমার মনের কল্প ছবি
দেখবে ফ্রেমে আঁকা।

আবছা আলো রেখা...
ঝলমলিয়ে উঠবে রবি হেসে
লক্ষ প্রাণের সুবাস মেখে
যাবো ভালোবেসে।