মাঠ ছিল ঘাট ছিল সোনা মাখা ধান
বন ছিল গাছ ছিল পাখিদের গান।

হাসি ছিল সুখ ছিল আত্মার টান
ফুল ছিল ফল ছিল সুবাসিত ঘ্রাণ
দীঘি ছিল মাছ ছিল শানবাঁধা ঘাট
লাট ছিল হাট ছিল সবুজাভ মাঠ।

খেলা ছিল মেলা ছিল মাহেশের রথ
গরু ছিল গাড়ি ছিল ধুলা মাখা পথ।
বিল ছিল ঝিল ছিল আরো নদী খাল
মাঝি ছিল নাও ছিল লাল নীল পাল।

রাজা ছিল রানী ছিল আরো মহারাজ
সব কিছু গল্পের উপাদান আজ।