বাহিরের দৃশ্যটা বড় অদ্ভুত
চার দিকে হিমহিম কুয়াশার দূত।
ঝিরঝির শিরশির ঝরে পড়া সুর
চুপচাপ শুয়ে আছে মিঠে রোদ্দুর।
চাষিদের চাষ করা সবজির ক্ষেত
মাঘমাসা কুয়াশায় ভিজে স্যাঁত-স্যাঁত।
পাখিদের মুখে নেই ভোর কলতান
ভোরে ফোটা ফুলেরও নেই মউ ঘ্রাণ।
কমছে না দমছে না কুয়াশার ছল
তাই নেই নেই সেই সেই কোলাহল।
